মিথ অ্যাণ্ড মিনিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মিথ আর মানবসভ্যতার সম্পর্ক বহু প্রাচীন। যুগের পর যুগ ধরে মিথের আখ্যানের ভিত্তিতেই মানুষ নিজের জীবন ও সংস্কৃতিকে ব্যাখ্যা করেছে। কিন্তু সপ্তদশ শতকে বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদের উত্থানের পর মিথের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কাঠামোবাদী দার্শনিক ক্লদ লেভি-স্ত্রস সেই প্রশ্নই তুলেছেন তাঁর 'মিথ অ্যাণ্ড মিনিং' বইয়ে। ১৯৭৭ সালে বিবিসির 'আইডিয়াস' অনুষ্ঠানে দেওয়া পাঁচটি সাক্ষাৎকার এবং পরবর্তী কিছু বক্তব্য নিয়ে প্রকাশিত হয় এই বই।
লেভি-স্ত্রস কখনো মনে করেননি যে মিথের জগৎ আর বিজ্ঞানচিন্তার মধ্যে সত্যিকারের বিচ্ছেদ ঘটেছে। বরং বিজ্ঞানের যুক্তি দিয়ে মিথকে বিশ্লেষণ করলে মানব-মানসের কার্যকারণ বোঝার নতুন সম্ভাবনা খুলে যায়। নৃতাত্ত্বিক গবেষণার সূত্র ধরে তিনি দেখিয়েছেন, সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও মানব মস্তিষ্কের ক্ষমতা সর্বত্র একই রকম। মিথ, বিজ্ঞান, ইতিহাস, উপন্যাস ও সংগীতের সম্পর্ক নিয়ে এই বই মানুষের সৃজনশীল চিন্তার এক অনবদ্য দলিল।
| অনুবাদক | : | প্রিসিলা রাজ |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 3rd Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848825631 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |