সাউথ অব দ্য বর্ডার, ওয়েস্ট অব দ্য সান

by হারুকি মুরাকামি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Out of stock
Qty
Wishlist
Share

হারুকি মুরাকামির উপন্যাস 'সাউথ অব দ্য বর্ডার, ওয়েস্ট অব দ্য সান'-এর কাহিনি শুরু ১৯৫১ সালে, যুদ্ধবিধ্বস্ত জাপানের এক শহরতলিতে। সেখানে জন্ম নেয় হাজিমে নামের এক ছেলে, যার শৈশব ছিল নীরব ও নিঃসঙ্গ। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় শিমামোতো নামে এক মুখচোরা মেয়ে তাদের স্কুলে ভর্তি হয়। পোলিওতে আক্রান্ত হওয়ায় মেয়েটির বাঁ পায়ে কিছুটা টান ছিল। দুজনের বাড়িতে একটি স্টেরিও ছিল, আর সেখানে একসঙ্গে ক্লাসিক্যাল মিউজিক শুনতে শুনতে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।

বারো বছর বয়সে হাজিমের বাবার বদলির চাকরির কারণে তারা আলাদা হয়ে যায়, আর ধীরে ধীরে হারিয়ে যায় তাদের মধ্যে যোগাযোগ। আবার দেখা হয় যখন দুজনের বয়স ৩৭। তখন হাজিমে টোকিওতে দুটি জ্যাজ বারের মালিক, স্ত্রী ইউকিকো ও দুই সন্তান নিয়ে তার সুখের সংসার। অন্যদিকে শিমামোতো এখন রহস্যে ঘেরা এক অসাধারণ সুন্দরী নারী, যাকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন। ২৫ বছরের ব্যবধান ঘুচিয়ে তারা আবারও একসঙ্গে সময় কাটাতে শুরু করে, আর ধীরে ধীরে জড়িয়ে পড়ে এমন এক গোপন জীবনে, যেখান থেকে ফেরার পথ আর থাকে না। মুরাকামির সাবলীল বর্ণনা ও গভীর আবেগময় গল্প বলার ঢং পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখে।

অনুবাদক:আলভী আহমেদ
প্রকাশনী:বাতিঘর
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849740766
পৃষ্ঠা সংখ্যা:216
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all