সময়ের কুয়াশায়
দীপেশ চক্রবর্তীর সম্মানে প্রবন্ধগুচ্ছ
by নুসরাত সাবিনা চৌধুরী(সম্পাদক), সাব্বির আজম(সম্পাদক), নাজমুল সুলতান(সম্পাদক), আহমেদ কামাল(সম্পাদক), টমাস নিউবোল্ড(সম্পাদক), তৈমুর রেজা(সম্পাদক)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দীপেশ চক্রবর্তী এই যুগের অন্যতম প্রধান ইতিহাসবেত্তা। আধুনিক যুগকে নতুন করে বোঝাপড়া এবং উত্তর-উপনিবেশিক তত্ত্বচর্চায় তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। জলবায়ু পরিবর্তনের সংকটের প্রেক্ষিতে তাঁর সাম্প্রতিক লেখালেখি ঐতিহাসিক জ্ঞানচর্চার সীমানা পুনর্বিবেচনায় নতুন পথ দেখিয়েছে। বাংলায় তাঁর জনপ্রিয় রচনাগুলো তাঁর চিন্তাজগতের আরেকটি জানালা খুলে দিয়েছে পাঠকের জন্য।
এই সম্মাননা-গ্রন্থটি বাংলা ভাষায় দীপেশ চক্রবর্তীর চিন্তাভাবনা মূল্যায়ন করে প্রকাশিত প্রথম বই। দুই বাংলার চিন্তক ও গবেষকদের লেখা নিয়ে ঢাকা থেকে সংকলিত এই প্রবন্ধগুচ্ছ পাঠককে পরিচয় করিয়ে দেবে তাঁর ইতিহাসদর্শনের মূল পথ ও গলিপথের সাথে। একই সঙ্গে নতুন চিন্তার খোরাকও যোগাবে এটি।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 490 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |