দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা ভ্রমন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৭৯৮ সালে রচিত ফ্রান্সিস বুকাননের 'দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন' চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের প্রাচীনতম বর্ণনাগুলোর একটি। সময়টা তখন অস্থিরতার, বার্মার রাজা আরাকান দখল করে চট্টগ্রাম দখলের হুমকি তৈরি করেছেন, আর দলে দলে শরণার্থী আসছেন সেখান দিয়ে। কিছুদিন আগে এই বার্মার রাজা লুণ্ঠন করেছেন আসাম ও মনিপুরও। কৌতূহলী মন নিয়ে বুকানন এই অঞ্চলের সমাজ, ধর্ম ও সংস্কৃতি বুঝতে চেয়েছেন, ফলে বাঙালি, মারমা, চাকমাসহ চট্টগ্রামের নানান জনগোষ্ঠীর খুঁটিনাটি বিবরণ মিলবে এই বইটিতে। বুকাননের ভ্রমণের সময় এখানে সদ্য গড়ে উঠছে জমজমাট শিল্প ও ব্যবসা, জাতিতে জাতিতে লেনদেনের মধ্য দিয়ে অরণ্যসংকুল এই জনপদ হঠাৎ কর্মচঞ্চল হয়ে উঠছে। হাতি, বাঘ আর নানান বুনো প্রাণী অধ্যুষিত এই প্রাচীন অরণ্যভূমির বদলে যাবার ইতিহাসের সূত্রপাত জানা যাবে এই ভ্রমণকাহিনিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম অঞ্চলে মশলা চাষ সম্ভব কি না তা যাচাই করতে বুকাননকে পাঠিয়েছিল সেখানে, আর এই অভিযানটি হয়ে উঠেছে ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং প্রাকৃতিক ভূগোল নিয়ে আগ্রহী সকলের জন্য একটি মূল্যবান দলিল।
| অনুবাদক | : | স্বাক্ষর শতাব্দ |
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845063326 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 156 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।