স্যাপিয়েন্স

মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস

by ইউভ্যাল নোয়া হারারি

কপি বেছে নিন
360৳
Only 1 left
Qty
Wishlist
Share

ইউভ্যাল নোয়া হারারির 'স্যাপিয়েন্স : মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস' বইটি শুরু হয়েছে এক লক্ষ বছর আগের কথা দিয়ে, যখন পৃথিবীতে অন্তত ছয়টি মানবপ্রজাতি বসবাস করত। বর্তমানে টিকে আছে কেবল একটি, আমরা হোমো স্যাপিয়েন্সরা। লেখক প্রশ্ন তুলেছেন, আধিপত্যের লড়াইয়ে আমাদের প্রজাতি কীভাবে সফল হলো? কেন আমাদের শিকারী-সংগ্রাহক পূর্বপুরুষেরা একত্রিত হয়ে শহর ও রাজ্য গড়ে তুললো? কীভাবে আমরা দেব-দেবী, জাতি, মানবাধিকার, টাকা-কড়ি, বই-পত্র এবং আইন-কানুনে বিশ্বাসী হলাম? আর আসছে সহস্রাব্দগুলিতে আমাদের পৃথিবী কেমন রূপ নেবে?

অধ্যাপক হারারির এই বইয়ের পরিসর সম্পূর্ণ মানব ইতিহাসজুড়ে বিস্তৃত, প্রথম মানুষদের পদচারণা থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক, কৃষি ও বৈজ্ঞানিক বিপ্লবের র্যাডিক্যাল এবং কখনও কখনও বিধ্বংসী উদ্ভাবন পর্যন্ত। জীববিদ্যা, নৃতত্ত্ব, জীবাশ্মবিদ্যা ও অর্থনীতির অন্তর্দৃষ্টি এবং বিভিন্ন চিত্রের সাহায্যে তিনি বিশ্লেষণ করেছেন কীভাবে ইতিহাসের প্রবাহ মানবসমাজ, আমাদের চারপাশের প্রাণী ও উদ্ভিদজগত এবং আমাদের ব্যক্তিত্বকেও গড়ে তুলেছে। ইতিহাস আর বিজ্ঞানের মেলবন্ধনে রচিত এই সাহসী ও সাড়া-জাগানো বইটি মানুষ সম্পর্কে আমাদের সমস্ত জ্ঞান, চিন্তাভাবনা, কাজকর্ম, ঐতিহ্য এবং ভবিষ্যতকে প্রশ্নের সম্মুখীন করে।

অনুবাদক:সৈয়দ ফায়েজ আহমেদ,প্রত্যাশা প্রাচুর্য
প্রকাশনী:ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
সংস্করণ:2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845063234
পৃষ্ঠা সংখ্যা:486
ট্যাগ:অনুবাদ বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all