বাংলাদেশে গণতন্ত্র
by মওদুদ আহমদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মওদুদ আহমদের লেখা 'বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬)' বইটি বাংলাদেশের রাজনীতির উপর লেখকের ইংরেজিতে রচিত ষষ্ঠ বই 'Bangladesh: A study of the Democratic regimes' এর বঙ্গানুবাদ। এই বইয়ে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংবিধান সংশোধন ও আইন সংস্কারের প্রসঙ্গসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যেগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। লেখক রাজনৈতিক, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের রাজনীতিকরণের বিষয়গুলো গভীরভাবে তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে কিছু পরিবর্তন উপকারী, আবার কিছু অত্যন্ত বিতর্কিত। বিচারব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ও রাজনীতিকরণের প্রসঙ্গটিও তথ্যবহুলভাবে আলোচিত হয়েছে, যার উপর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভালো-মন্দ গভীরভাবে নির্ভরশীল। লেখক নিজেও দীর্ঘদিন ধরে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে তাঁর বিশ্লেষণে প্রামাণ্যতা রয়েছে। রাজনৈতিক দলের চরিত্র, বিচারবহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইনডেমনিটি বিষয়েও তিনি যথেষ্ট তথ্য হাজির করেছেন। সরকার কিংবা বিরোধীদলে থাকাকালীন সবসময়ই মওদুদ আহমদ একজন সমালোচনামূলক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। গত ২০ বছরের রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে গবেষণাসম্বলিত এই বর্ণনায় তাঁর নজর এড়ায়নি কিছুই
| অনুবাদক | : | জগলুল আলম |
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845062152 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 490 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |