পাকিস্তান যখন ভাঙলো

পাকিস্তান সেনাবাহিনীর সর্বশেষ কম্যান্ডার ইন চিপ জেনারেল গুল হাসানের আত্মজীবনী গ্রন্থ

by এ টি এম শামসুদ্দীন(অনুবাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

280৳360৳Save 80৳ (22%)
Qty
Wishlist
Share

লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর শেষ কম্যান্ডার-ইন-চীফ এবং জেনারেল ইয়াহিয়ার গোটা শাসনকালে চীফ অব জেনারেল স্টাফ। ক্ষমতার কেন্দ্রের ভেতরে থেকে তিনি দেখেছেন ইতিহাসের চরম নাটকীয় ঘটনাবলী: আইয়ুবের উত্থান ও পতন, ইয়াহিয়ার উত্থান, '৭১-এর যুদ্ধ, পাকিস্তানের ভাঙন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ইয়াহিয়ার পতন এবং ভুট্টোর উত্থান ও পতন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'Memoirs of Lt. Gen. Gul Hassan Khan'-এর শেষ দুটি অধ্যায়ে তিনি ১৯৬৮ থেকে '৭১ ও তার পরবর্তী সময়ে পাকিস্তানে সংঘটিত বিপর্যয়কর ঘটনার কাহিনী তুলে ধরেছেন। এই বইটি সেই স্মৃতিকথার শেষ দুটি অধ্যায়ের অনুবাদ, যেখানে লেখক তৎকালীন পরিস্থিতিতে তাঁর নিজস্ব উপলব্ধি ও অনুভূতি ব্যক্ত করেছেন। পরাজিত পাকিস্তানি শাসক মহলের একপেশে সংকীর্ণতা দ্বারা তাঁর বীক্ষণ কতটা প্রভাবিত এবং ইতিহাসের সত্য তাতে কতটা প্রতিফলিত হয়েছে, তা জানার কৌতূহল পাঠকদের থাকবে। সূচিপত্রে রয়েছে গোল টেবিল বৈঠক, ট্রাজেডি শুরু হল, শেখ সাহেবের পূর্ণ কর্তৃত্ব, ক্র্যাক ডাউনের পরে, ভুট্টোর পাঁয়তারা, আমার সর্বশেষ পদ, পশ্চিমের যুদ্ধ, সেনাবাহিনীতে আলোড়ন, ইয়াহিয়ার পদত্যাগের ঘোষণা, ভুট্টো প্রেসিডেন্ট হলেন, অপ্রয়োজনীয় নাটক এবং শেষের শুরু।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:4th Impression, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845061926
পৃষ্ঠা সংখ্যা:152
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all