দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসে
by মাসউদুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাসউদুল হকের 'দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসে' উপন্যাসটি হাওর অঞ্চলের মানুষের বেঁচে থাকার সংগ্রামের চিত্র তুলে ধরে। প্রকৃতির সাথে লড়াই নয়, সমঝোতার মাধ্যমেই টিকে থাকে হাওরের মানুষ। বানরের গলায় যেমন বানরশাবক ঝুলে থাকে, তেমনি প্রকৃতির গলায় ঝুলে থাকে এই অঞ্চলের মানুষের জীবন।
একসময় দিগন্তজোড়া চাষের জমি আর মাছের লাফ দেখে যারা আশায় বুক বেঁধে অভিবাসী হয়েছিল, তাদের উত্তর প্রজন্ম আজ আবার অভিবাসী হয়ে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে বা শহরে। এই অভাব বেঁচে থাকার ন্যূনতম উপকরণের অভাব, অজগরের মতো শিকারকে জাপটে ধরা অভাব। তাই হাওরের মানুষ ঘুম না আসা মানুষের মতো এপাশ-ওপাশ করে জন্মাবধি জীবনযাপন করে।
শহুরে প্রেম, ভালোবাসা বা অভিজাত্যের অভাব নয়, এ তো খাঁটি বেঁচে থাকার গল্প। প্রকৃতির নিষ্ঠুরতা আর মানুষের অসহায়ত্বের এই বুনন পাঠকের মনে গভীর দাগ কাটবে।
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849452201 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |