মুক্তিযুদ্ধে রাজশাহী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধে রাজশাহী' গ্রন্থটি রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত এক প্রামাণ্য দলিল। মনসুর আহমদ খান সম্পাদিত এই বইয়ে রাজশাহীসহ নওগাঁ, নবাবগঞ্জ, নাটোরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের যুদ্ধের বিশদ বিবরণ স্থান পেয়েছে। শহীদদের তালিকা, বিভিন্ন যুদ্ধের ঘটনাপঞ্জি ও শান্তি কমিটির নৃশংসতার বিবরণও সংকলিত হয়েছে এখানে। কেন্দ্রীয় শান্তি কমিটির চেয়ারম্যানকে পাঠানো আইনউদ্দিনের একটি চিঠিও বইটিতে অন্তর্ভুক্ত।
মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধকালে জোহা হল ছিল পাকসেনাদের ক্যান্টনমেন্ট, যাকে কেন্দ্র করে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। এসব ঘটনার নিদর্শন আজও সংরক্ষিত আছে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায়।
বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে লেখক রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইতিহাস অনুসন্ধিৎসু গবেষক ও সাধারণ পাঠক উভয়ের জন্যই এই গ্রন্থ অত্যন্ত মূল্যবান।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | দ্বিতীয় মুদ্রণ: অক্টোবর ২০২৩ |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 118 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।