দূরবীনে দূরদর্শী

by শেখ ফজলুল হক মনি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

শেখ ফজলুল হক মনির 'দূরবীনে দূরদর্শী' বইটি একজন অসামান্য রাজনৈতিক নেতার জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা হলেও শেখ মনি নিজ মেধা, প্রতিভা ও সাংগঠনিক ক্ষমতার গুণে ষাটের দশকের গোড়া থেকেই ছাত্র-যুব সমাজের কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর প্রধান হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। মাত্র ৩৫ বছরের স্বল্প জীবনে তিনি তীক্ষ্ণ মেধা ও দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর প্রমাণিত হয়েছে যে, রাজনীতিতে শেখ মনিই ছিলেন অধিকতর দূরদর্শী নেতা, যিনি বারবার দল ও সরকারকে সতর্ক করে দিয়েছিলেন।

শুধু রাজনীতিই নয়, তিনি ছিলেন একজন প্রখ্যাত শ্রমিক নেতা ও সাংবাদিক। পাকিস্তান আমলে তিনি দৈনিক ইত্তেফাক, দি পিপলস এবং সাপ্তাহিক বাংলার বাণীতে নিয়মিত কলাম লিখতেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক বাংলার বাণী প্রকাশের ব্যবস্থা করেন এবং স্বাধীনতার পর ১৯৭২ সালে তা দৈনিকে রূপান্তরিত করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক 'সিনেমা' এবং দি বাংলাদেশ টাইমস প্রকাশ করেন। সাহিত্য প্রতিভার প্রথম প্রকাশ ঘটে 'বৃত্ত' নামক উপন্যাসের মাধ্যমে। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কট আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁর এমএ ডিগ্রি বাতিল করা হয়েছিল এবং তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। কারাগারে থেকেই তিনি এলএলবি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এই বইটি তাঁর যোগ্যতা, মেধা ও দূরদর্শিতার পরিচয় তুলে ধরে।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:3rd Printed: April 2023
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:127
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all