আমার দেখা স্বর্গছোঁয়া ভূমি
by রাশেদা খালেক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভ্রমণকাহিনি লেখা সবার পক্ষে সম্ভব নয়, সার্থক ভ্রমণকাহিনি রচনার জন্য দরকার আবেগপ্রবণ হৃদয়, কবিসুলভ মন আর দার্শনিকের অন্তদৃষ্টি। রাশেদা খালেকের রয়েছে সেই অসাধারণ ক্ষমতা, তিনি চোখ দিয়ে দেখেন, মনের ক্যামেরায় ছবি তোলেন এবং শব্দের ক্যানভাসে তা পাঠকের কাছে পৌঁছে দেন।
কথাশিল্পী ও কবি হিসেবে খ্যাত রাশেদা খালেকের ভ্রমণকাহিনিমূলক দ্বিতীয় গ্রন্থ 'আমার দেখা স্বর্গছোঁয়া ভূমি'।
ইতিহাস ও ঐতিহ্যের আলোকে রচিত এই বইয়ে তিনি তুলে এনেছেন কাশ্মীরের কথা, যে ভূমি স্বর্গ বলে খ্যাত। কাশ্মীর ছাড়াও ভারতের নানা স্থান ভ্রমণের সোনালি অভিজ্ঞতা স্থান পেয়েছে এই গ্রন্থে। পড়তে শুরু করলে কখনো মনে হবে এটি উপন্যাস, কখনো মনে হবে লেখকের সহযাত্রী হয়ে আপনিও ঘুরে বেড়াচ্ছেন তাঁর সঙ্গে। আগের বই 'আমার দেখা জেনেভা ও প্যারিস' দিয়ে পাঠকপ্রিয়তা অর্জন করা লেখিকার এই গ্রন্থটি বাংলা ভ্রমণসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |