যুদ্ধদিনের কিশোর গল্প
by ইশতিয়াক আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইশতিয়াক আলমের 'যুদ্ধদিনের কিশোর গল্প' বইটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও বীরত্বের গল্প নিয়ে রচিত। ২৫ মার্চ রাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে, তা ছিল এক জাতিগত নিধন। নিরীহ মানুষ হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও ধর্ষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই অমানবিক অধ্যায়।
ছাত্র, কৃষক, শ্রমিক, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর সদস্যরা স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। যারা কোনোদিন অস্ত্র হাতে তোলেনি, তারাও হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পায়নি। গেরিলা যুদ্ধ করে অসংখ্য সাধারণ মানুষ জীবন দিয়েছেন। অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
সুলিখিত ছোট ও বড় মিলিয়ে আটটি গল্প পাঠককে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের ভীতসন্ত্রস্ত অবরুদ্ধ সময়ে, আবার শোনাবে মুক্তিযোদ্ধাদের সাফল্যের উল্লাসের গল্প। কিশোর ও তরুণ পাঠকদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানার এক অসাধারণ বই।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840424375 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |