প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা
by আবিদ আনোয়ার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবিদ আনোয়ারের 'প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা' বাংলা হাইকুর ইতিহাস ও প্রকরণ নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। ২০০৪ সালের আগে বাংলায় হাইকুচর্চা করলেও কেউই ৫-৭-৫ মাত্রার শাস্ত্রসম্মত প্রকরণ অনুসরণ করেননি। আবিদ আনোয়ার একটি সমীক্ষা শেষে মাত্রাবৃত্তীয় ৫-৭-৫ মাত্রার প্রকরণ নির্ধারণ করেন, যা এখন ছন্দশিক্ষিত সব কবি অনুসরণ করছেন।
এই বইতে বাংলা হাইকু কীভাবে এই প্রকরণ পেল এবং উভয় বাংলায় সমাদৃত হলো তার পথপরিক্রমা দেখানো হয়েছে। ফরাসি ও ইংরেজ কবিদের হাইকুচর্চা নিয়েও তথ্যবহুল আলোচনা রয়েছে। সাথে আছে আবিদ আনোয়ারের নিজের লেখা ১২০টি বাংলা হাইকু, যার প্রতিটির ছোট্ট অবয়বে গভীর ভাবনার শিল্পিত প্রকাশ ঘটেছে। বিদেশি ভাষা থেকে আগত সনেট ও লিমেরিক যেমন বাংলায় নির্দিষ্ট আঙ্গিক পেয়েছে, তেমনি জাপানি হাইকুরও বাংলায়ন সম্পন্ন হয়েছে এই গ্রন্থে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |