চেরনোবিলের কণ্ঠস্বর একটি পারমাণবিক দুর্ঘটনার কথ্য ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সোয়েতলানা আলেক্সিয়েভিচের 'চেরনোবিলের কণ্ঠস্বর একটি পারমাণবিক দুর্ঘটনার কথ্য ইতিহাস' বইটি মানবসভ্যতার ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগের নথি। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল রাত ১:২৩:৫৮ মিনিটে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন ও বেলারুশের সীমান্ত শহর চেরনোবিলে পারমাণবিক চুল্লি বিস্ফোরণের পর রাষ্ট্র প্রায় ৮,০০,০০০ যুবক পুরুষকে বর্জ্য পরিষ্কারের কাজে নিযুক্ত করেছিল। সরকারি হিসাবে ২৫,০০০ পুরুষ তেজস্ক্রিয়তার শিকার হয়ে মারা যান, তবে লিকুইডেটরস কমিটির হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১,০০,০০০।
দুর্ঘটনার পর ইউনিসেফের পরিসংখ্যানে বেলারুশে নানা রোগের হার ব্যাপক বৃদ্ধি পায়। প্রিপিয়াতের মতো বড় শহরসহ অসংখ্য গ্রাম খালি করে মানুষকে অভ্যন্তরীণ উদ্বাস্তু হতে হয়। আজও বেলারুশ ও ইউক্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক গ্রাম। কৃষক পরিবারগুলোকে দীর্ঘদিনের ফসলি জমি, ঘরবাড়ি ছেড়ে যেতে হয়, যা তাদের গভীর মানসিক পীড়া দিয়েছে। মানুষের পাশাপাশি গবাদি পশুও জিনগত পরিবর্তনে আক্রান্ত হয়েছে এবং রাষ্ট্রের উদ্যোগে অনেক অসুস্থ পশুকে গুলি করে মারা হয়েছে।
| অনুবাদক | : | অদিতি ফাল্গুনী |
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published , 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840419654 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |