উহারা বাতাসে: কবিতা ১৯৫৮-১৯৮০
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পেন্টি সারিকস্কির কবিতার বাংলা অনুবাদ সংকলন 'উহারা বাতাসে: কবিতা ১৯৫৮-১৯৮০'। ফিনল্যান্ডের এই কবি সাহিত্যে নোবেল পাননি, কিন্তু নিজ ভাষার কবিতায় নবযুগ প্রবর্তকের সম্মান অর্জন করেছিলেন। ইউরোপ মহাদেশ জুড়ে ছিল তাঁর খ্যাতি, ইংরেজিসহ ইউরোপের নানা ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা।
১৯৮৩ সালে তাঁর বন্ধু আনসেলম হলো ডজনখানেক কাব্যগ্রন্থ থেকে বেছে নিয়ে ৬৫টি কবিতার ইংরেজি অনুবাদ করেন 'পোয়েমস ১৯৫৮-১৯৮০' নামে। সেই অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন সলিমুল্লাহ খান, বইয়ের নামকরণও তাঁরই করা। আপাতদৃষ্টিতে সারিকস্কির কবিতা হৃদয়হীন ও নির্মম মনে হলেও প্রকৃতপক্ষে তিনি জগতের লাঞ্ছিত ও ভাগ্যহত মানুষের কবি। শুদ্ধ ভাষা বা প্রকরণে নয়, বরং অন্বেষণ ও কল্পনাশক্তিতে তিনি ছিলেন গণতান্ত্রিক কবি।
| অনুবাদক | : | সলিমুল্লাহ খান |
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 148 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |