চারটি মঞ্চের দুটি পথের
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাবুল বিশ্বাস নিজেকে কোনো অতিপ্রজ নাট্যকার দাবি করেন না, এবং তিনি এ বিষয়ে অকপট। তবে তাঁর স্বল্প সংখ্যক নাটকেই মূর্ত আর বিমূর্ত নাট্যশৈলীর এক চমৎকার সংমিশ্রণ ঘটে, যা সমাজের অসংগতিগুলোকে দর্শক-পাঠকের মনে গভীরভাবে পৌঁছে দেয়। এই অভিঘাতই আধুনিক নাট্যবোদ্ধাদের কাছে নাট্যনান্দনিকতার একটি আবশ্যিক উপাদান, এবং এখানেই বাবুলের সার্থকতা।
তাঁর সংলাপগুলো মনে হয় দৈনন্দিন জীবনের সাধারণ কথা, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকে ইঙ্গিতময়তা, যা পাঠককে চিন্তায় ফেলে, চমকে দেয়, সচেতন করে তোলে। বের্টল্ট ব্রেশট তাঁর সব নাটকে এই প্রচ্ছন্ন ইঙ্গিতময়তার ওপরই জোর দিয়েছিলেন, কারণ শিল্পকর্মের প্রকৃত সার্থকতা তার অধরা চরিত্রের মধ্যেই। সম্ভবত এই কারণেই বাবুল মাঝে মাঝেই নাটক লেখেন। পাশাপাশি তিনি একজন নিষ্ঠ নাট্যগবেষক, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে এ কাজ করে আসছেন। নাট্যকর্ম ও এর ঐতিহ্যের প্রতি তাঁর অগাধ আস্থা তাকে বাংলা নাট্যজগতে স্বতন্ত্র অবস্থানে রেখেছে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |