ডিটেকটিভ স্টোরি
by ইমরে কার্টজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমরে কার্টেজের 'ডিটেকটিভ স্টোরি' দক্ষিণ আমেরিকার এক নামহীন একনায়কতান্ত্রিক সরকারের গোয়েন্দা পুলিশের নিচু পদমর্যাদার সদস্য আন্তনিও মার্তেন্সের প্রথম পুরুষে বর্ণিত উপন্যাস। গল্পের শুরুতে সেই সরকারের পতন ঘটেছে, আর বহু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্তেন্স মৃত্যুদণ্ডের অপেক্ষায়। সাধারণত পাঠক নির্যাতনের শিকার ভুক্তভোগীর প্রতি সহানুভূতিশীল হন, কিন্তু কার্টেজ এখানে উল্টো কাজ করেছেন। তিনি পাঠককে ঢুকিয়ে দিয়েছেন এক দানবের মনের ভেতরে।
মার্তেন্স জেলে বসে তার স্মৃতিকথা লিখেছিল, যেখানে আছে সন্দেহভাজনদের ওপর নজরদারি, নির্যাতন এবং দেশের বিখ্যাত পিতা-পুত্র ফেডেরিগো ও এনরিকে সেলিনাসকে হত্যার বিবরণ। উদ্দেশ্যহীন তরুণ এনরিকেকে নাশকতাকারী হিসেবে চিহ্নিত করে গোয়েন্দা পুলিশ তার ওপর চড়াও হয়, পরে তার বাবাকেও নিশানা করে। নোবেলজয়ী এই হাঙ্গেরীয় লেখকের উপন্যাস পাঠককে নিমগ্ন রাখে নৈতিকতার বাইরে বাস করা এক চরিত্রের জঘন্য জগতে। নৃশংসতার এই বিস্ফোরক কাহিনি আমাদের মনের ভেতরে এক সতর্কঘণ্টা বাজিয়ে দেয়।
| অনুবাদক | : | মনজুর শামস |
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849759659 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |