ভক্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভক্ত' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক ধর্মযাজক যুবক। এক বর্ষায় জল জঙ্গলের পথ পাড়ি দিতে গিয়ে সে তিন ধরনের মানুষের দেখা পায়। প্রথমজন এক কৃষক, যে নিজের কন্যার জন্য জীবন ঝুঁকি নিতে চায় না। দ্বিতীয় সাক্ষাৎ এক প্রেমিক যুগলের সাথে, ছেলেটি পেইন্টার আর তার প্রেমিকা দক্ষিণা এক সাধারণ নারী। তৃতীয়ত এক অর্ধউন্মাদ কিশোরী রেয়াতি, যে ভক্তকে তার উপাসনালয়ে আমন্ত্রণ জানায়। এই তিনজনের মধ্যে ভক্ত জগতের তিন ধরনের ব্যাধি খুঁজে পায়: জীবন বাজি রাখার ভয়, জীবন সম্পর্কে উদাসিনতা এবং জীবনের উপর নিয়ন্ত্রণের অভাব। এই তিন ব্যাধির নিরাময়ের জন্য সে স্বর্গের কাছে পণ করে। ভক্তের বিশ্বাস, ঈশ্বরকে হয় সবটুকু দিতে হবে নাহলে একটুও না। পেইন্টারকে ত্যাগ করে দক্ষিণা ভক্তের আদর্শে উদ্বুদ্ধ হয়।
অচিরেই ভক্তের সামনে পরীক্ষা আসে। তার মা মারা যান ঈশ্বরের কাছে ক্ষমা না চেয়েই। তারপর তার সন্তান অসুস্থ হয়। ডাক্তার পরামর্শ দেন উপাসনালয় ছেড়ে স্বাস্থ্যকর স্থানে যাওয়ার জন্য। দক্ষিণা চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ভক্ত ঈশ্বরের দেওয়া পরীক্ষায় কৃতকার্য হতে চায়। তাদের সন্তানের মৃত্যু হয়, তবু ভক্ত তার বিশ্বাসে অটল থাকে। ধর্ম, বিশ্বাস ও ত্যাগের এই গল্প পাঠককে গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849124887 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 77 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |