মাই স্টোরি
by কমলা দাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কমলা দাসের ‘মাই স্টোরি’ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত নারী-রচিত আত্মজীবনী। ১৯৭২ সালে মালায়ালাম সাপ্তাহিকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার সময় থেকেই এটি পাঠকমহলে ব্যাপক আলোড়ন তোলে। প্রকাশনা বন্ধের চাপ আসে, কিন্তু লেখিকা ও সম্পাদক দুজনেই অটল থাকেন; কয়েক সপ্তাহের মধ্যে পত্রিকার বিক্রি পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায়। পরের বছর গ্রন্থাকারে বেরিয়ে এটি ইংরেজিসহ ভারতের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়।
পঞ্চাশ অধ্যায়ের এই বইয়ে উঠে এসেছে কলকাতায় শৈশবের মিশনারি স্কুলের বর্ণবাদী অভিজ্ঞতা, বিবাহিত জীবনে স্বামীর নিষ্ঠুর ব্যবহার, নিজের যৌনজাগরণ, বিবাহবহির্ভূত সম্পর্ক, সন্তান জন্ম এবং শেষে ধীরে ধীরে স্বামীর সঙ্গে সমঝোতা। যৌননিপীড়নের যুগে রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া একজন নারী কীভাবে নিজের কবিতা ও গদ্যে নারীর যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন, তা এই গ্রন্থের মূল সুর। কমলা দাসের সাহসী ও সৎ উচ্চারণ বাংলা ভাষায় অনূদিত হয়েছে প্রায় দেড় দশক আগে।
| অনুবাদক | : | আনোয়ার হোসেইন মঞ্জু |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849232940 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 183 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |