এ হিষ্ট্রি অব দ্যা শিখ্স ২য় খণ্ড ১৮৩৯-২০০৪
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খুশবন্ত সিং রচিত ‘এ হিষ্ট্রি অব দ্যা শিখ্স ২য় খণ্ড ১৮৩৯-২০০৪’ প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে। শিখদের নিয়ে লেখা সবচেয়ে সমন্বিত ও বিশ্বাসযোগ্য বই এটি। নতুন সংস্করণে জাতীয় জীবনে শিখ সম্প্রদায়ের মূল স্রোতে ফিরে এই বিবরণ হালনাগাদ করা হয়েছে। লেখক তাঁর নিজস্ব চিরচেনা সহজ সরল ভঙ্গিতে লিখেছেন, যাতে সাধারণ পাঠক শিখ ধর্মের উৎপত্তি, বিকাশ ও পরিণতি বুঝতে পারেন।
পুরোনো দলিলপত্র ঘেঁটে লেখা এই বইয়ে পঞ্চদশ শতাব্দীর সমাজ, ধর্ম ও রাজনীতিতে শিখদের বিশ্বাসের কাঠামো তুলে ধরা হয়েছে। দ্বিতীয় খণ্ডে ১৮৩৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ের বর্ণনা রয়েছে। মূল পারসিক, গুরুমুখি ও ইংরেজি ভাষার ওপর ভিত্তি করে লেখক শিখতত্ত্বের প্রসার এবং সংকলিত পবিত্রলিপিকেও চিহ্নিত করেছেন। শিখদের শান্তিবাদ থেকে জঙ্গীবাদে রূপান্তরের দলকে বলা হয় ‘খালাস’। এই দলের নেতা গুরু গোবিন্দ সিং-এর জীবনকাহিনির বিস্তারিত বর্ণনা আছে, আছে শিখদের সাথে মোগল ও আফগানদের সম্পর্কের কথাও।
শিখদের চিন্তা-চেতনার মূলে রয়েছে গুরুবাদ, যেখানে গুরুর নির্দেশ শিরোধার্য। শিখ ধর্মের সাথে সূফীবাদের অনেক মিল রয়েছে, তাদের চিন্তা-চেতনা ও ধর্মের অনুশীলন সবই গুরু বা মুর্শিদকেন্দ্রিক, অনেকটা বৈষ্ণবধর্মের আচার-আচরণের মতো। বইটিতে রয়েছে শিখ সাম্রাজ্যের পতন, পাঞ্চাবে ব্রিটিশ ক্ষমতার দৃঢ়করণ, সামাজিক ও ধর্মীয় পুনর্গঠন, রাজনৈতিক আন্দোলন, মার্কসবাদী, জাতীয়তা ও সাম্প্রদায়িকতা এবং শিখ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রভৃতি গুরুত্বপূর্ণ অধ্যায়।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848844151 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |