রেড ষ্টার ওভার চায়না

by এডগার স্নো

507৳650৳Save 143৳ (22%)
Qty
1
Wishlist
Share

এডগার স্নোর ‘রেড স্টার ওভার চায়না’ বইটি চীনের কমিউনিস্ট বিপ্লবের এক ঐতিহাসিক দলিল। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সফল হওয়ার পর এশিয়ার মাটিতে আরেক দিকদর্শী বিপ্লবের প্রস্তুতি চলছিল, মাও সে-তুঙের নেতৃত্বে এগোচ্ছিল চীনের কমিউনিস্ট পার্টি। ১৯৩০-এর দশকের মধ্যপ্রহরে চীনের কমিউনিস্টরা লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়েছিলেন, কিন্তু বাইরের দুনিয়ায় তাদের পরিচিতি ছিল ‘লাল দস্যু’ নামে। সেই সময়েই চরম বিপদের ঝুঁকি মাথায় নিয়ে চীনের কমিউনিস্ট-অধিকৃত এলাকায় গিয়েছিলেন সাংবাদিক এডগার স্নো।

তিনিই প্রথম বাইরের দুনিয়ায় পৌঁছে দিয়েছিলেন চীনের কমিউনিস্টদের প্রকৃত চিত্র। জানা গেল, তারা ‘লাল দস্যু’ নন, বিপ্লবী। পাওয়া গেল কমিউনিস্ট এলাকার জীবনযাপনের কথা, আর ফুটে উঠল এক ব্যতিক্রমী নেতার জীবনালেখ্য, মাও সে-তুঙ। এই সার্বিক চিত্র নিয়ে ১৯৩৭ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয় এডগার স্নোর রেড স্টার ওভার চায়না। বইটিতে রয়েছে লাল চীনের খোঁজ, বিপ্লবী রাজধানীর দিকে যাত্রা, সুরক্ষিত শান্তি, একজন কমিউনিস্টের জন্ম, লং মার্চ, উত্তর-পশ্চিমে লাল তারা, রণক্ষেত্রের দিকে, লাল ফৌজের সঙ্গে, যুদ্ধ ও শান্তি, পাও আন-এ প্রত্যাবর্তন এবং আবার শ্বেত-দুনিয়ায় প্রভৃতি গুরুত্বপূর্ণ অধ্যায়।

চীন বিপ্লবের প্রাসঙ্গিকতা বলার অপেক্ষা রাখে না। সমর্থন বা বিরোধিতা যাই করা হোক, চীন বিপ্লবকে এড়িয়ে যাওয়া যায় না। এই বইকে ‘ইতিহাসের দলিল’ বললে অত্যুক্তি হয় না।

অনুবাদক:জাকির শামীম
প্রকাশনী:নালন্দা
সংস্করণ:২ম প্রকাশ, ২০১৮
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847009300530
পৃষ্ঠা সংখ্যা:461
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বিপ্লব ও বিদ্রোহ এর আরও বই

See all

More Categories

See all

নালন্দা এর আরও বই

See all

You May Also Like

See all