জিন স্যাসনের 'দ্য প্রিন্সেস' আরব বিশ্বের নারীদের নির্মম বাস্তবতার এক চাঞ্চল্যকর চিত্র। সৌদি রাজকন্যা সুলতানা আল-সউদ যখন বরের কাছ থেকে শুনতে পান, 'তোমাকে কি খৎনা করানো হয়েছে?' তখন তিনি জানেন, নারী-খৎনা এই সমাজে বহুল প্রচলিত একটি প্রথা। কিন্তু এই প্রথার যৌক্তিকতা কোথায়? আরবীয় পুরুষের লাম্পট্যে কোনো সমস্যা নেই, কিন্তু কনে যদি ভার্জিন না হয়, বাসর রাতের পর ভোরে শাশুড়ির হাতে রক্তাক্ত চাদর তুলে দিতে না পারে, তাহলে সেই কনের পরিণতি কী হবে? হ্যান্ডকাফে বন্দি কিশোরী অমাল, গর্ভের সন্তান জন্ম দেওয়ার পরই ধর্মশাসকদের হাতে বধ্যভূমিতে পাথর নিক্ষেপের শিকার। আরেক কিশোরী নাদিয়াকে ডুবিয়ে দেওয়া হচ্ছে পারিবারিক সুইমিং পুলে। এই বই না পড়লে আরব জাহানের এত কিছু জানাই হতো না। নারীদের ওপর চালানো এই অমানবিক নির্যাতনের কাহিনি পাঠকের মন ছুঁয়ে যায় গভীরভাবে।
| অনুবাদক | : | আন্দালিব রাশদী |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 2nd Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848844 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।