ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট' সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউয়ের আত্মকথা, যা মূলত রচিত সিঙ্গাপুরের নতুন প্রজন্মের জন্য, যারা আজকের স্থিতিশীলতা ও সমৃদ্ধি উপভোগ করছে। প্রাকৃতিক সম্পদহীন মাত্র ৬৪০ বর্গকিলোমিটারের একটি সদ্যস্বাধীন জাতিকে কীভাবে অস্তিত্বের সংগ্রাম করতে হয়েছিল, সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। ১৯৪২ সালে জাপানি দখলদারদের নৃশংসতার ক্ষত বুকে নিয়ে যারা জাতীয় অর্থনীতি গড়ার কাজে অংশ নিয়েছিলেন, তাদের জন্য কাজটি ছিল অত্যন্ত কঠিন।
লেখক এখানে স্মরণ করিয়ে দিয়েছেন যে, জাতীয় সংহতি, ব্যক্তিগত নিরাপত্তা আর অর্থনৈতিক প্রগতি কখনো প্রাকৃতিকভাবে অর্জিত হয়নি—জনগণের নির্বাচিত সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমেই তা সম্ভব হয়েছে। ১৯৫০ সালে দেশে ফিরে তিনি নিজেকে রাজনীতি ও শ্রমিক আন্দোলনে যুক্ত করেন এবং মাত্র ৩৫ বছর বয়সে স্বায়ত্তশাসিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। মালয়েশিয়ার সাথে একীভূত হওয়া, সাম্প্রদায়িক দাঙ্গা মোকাবিলা করা—সব বাধা পেরিয়ে কীভাবে একটি দেশ তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে উত্তরণ ঘটায়, তারই নিখুঁত দলিল এই বই।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848844885 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 300 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |