ড্র্যাগন সীড
by পার্ল এস বাক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘ড্র্যাগন সীড’ ‘গুড আর্থ’-এর মতোই বিখ্যাত উপন্যাস। চীনের পুরোনো কিংবদন্তির আদলে লেখা এই কাহিনির নায়ক-নায়িকা কিন্তু কিংবদন্তির মানুষ নন, তারা সাধারণ কৃষক পরিবারের স্ত্রী-পুরুষ। বংশপরম্পরায় সৎভাবে বাঁচতে চাওয়া এই মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, অথচ দুঃখ-দুর্দশা তাদের পিছু ছাড়ে না।
বিদেশি শোষণের ফলে কীভাবে একটি দেশের পরিশ্রমী মানুষকে জোর করে চণ্ডুখোর বানানো হয়, চীনের পুতুল সামন্তবর্গ বিদেশিদের সাথে মিলে গরিবদের ওপর নির্মম পীড়ন চালায়—তারই ছবি এই উপন্যাস। পার্ল এস বাক চীনের সমাজকে ভিতর থেকে দেখেছেন, আবার নিজের মার্কিনী অবস্থানও পুরোপুরি ভুলে যাননি। অ্যাটলান্টিক মান্থলি বলেছিল, ‘ড্রাগন সীডের চেয়ে ভালো কিছু পার্ল বাক লিখেছেন কিনা আমার সন্দেহ আছে।’ নোবেল কমিটিও এই উপন্যাসের কিছু বিষয় বিবেচনা করেছে নিশ্চয়ই।
| অনুবাদক | : | মোঃ সাখাওয়াত হোসেন সৈকত |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849317050 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |