খুশবন্ত সিংয়ের লেখা 'ম্যালিসিয়াস গসিপ' তাঁর শত্রু-মিত্র দুপক্ষের কাছেই সমাদৃত। যাঁর লেখা কোনো দিকেই তাকিয়ে লেখা হয়নি, বরং নিজের মতো করে সত্য বলেছেন। রাজনীতির গভীর বিশ্লেষণ থেকে শুরু করে হালকা বিষয়েও তিনি সমান দক্ষতায় লিখেছেন।
পাকিস্তান প্রসঙ্গে লেখার সময় খুশবন্ত সিং সবসময় আবেগকে প্রাধান্য দিয়েছেন। যে দেশে তাঁর জন্ম, সেই পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল জটিল। তিনি মনে করতেন, সীমান্ত, যুদ্ধ বা রাজনৈতিক কৌশলে দুটি দেশকে কখনো আলাদা করা যায় না। দুই দেশের সংকটের সময় তিনি মনে করিয়ে দিয়েছেন, দুই দেশের মানুষের মধ্যে এখনো অনেক ভালোবাসা আর সহমর্মিতা আছে।
এই সংকলনে শুধু পাকিস্তান নিয়ে লেখা নিবন্ধ নয়, আরও নানা স্বাদের প্রবন্ধ স্থান পেয়েছে। খুশবন্ত সিংয়ের লেখা সময়ের ঊর্ধ্বে। তাঁর প্রতিটি লেখা কালের সীমানা পেরিয়ে আজও সমানভাবে উপভোগ্য।
| অনুবাদক | : | আনোয়ার হোসাইন মঞ্জু,আনোয়ার হোসেইন মঞ্জু |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849946182 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |