লিটল ওম্যান
লুইসা মে এলকটের কালজয়ী উপন্যাস 'লিটল ওম্যান' উনবিংশ শতাব্দীর গৃহযুদ্ধের সময়কার আমেরিকার এক সংস্কৃতিমনা মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। চারটি আবেগপ্রবণ কিশোরী মেয়ের স্বপ্ন, আকাঙ্ক্ষা, দুঃখ আর কল্যাণচেতনায় ভরা জীবনজিজ্ঞাসা এই কাহিনির প্রতিটি পাতায় ছড়িয়ে আছে। প্রতিটি মেয়ের আলাদা ব্যক্তিত্ব ও অনুভূতির ছাপ স্পষ্ট, কিন্তু তাদের পথচলার কেন্দ্রে রয়েছেন তাদের মা, যিনি তাদের সহযাত্রী, বন্ধু ও পথপ্রদর্শক। পুরুষ চরিত্রগুলোরাও নিজ নিজ মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে এই আখ্যানে।
আমেরিকার নারীসমাজে 'লিটল উইমেন' যুগ যুগ ধরে অসম্ভব জনপ্রিয়। বাংলা সাহিত্যে এমন আদর্শ পারিবারিক উপন্যাস সত্যিই দুর্লভ। সব শ্রেণির পাঠক, বিশেষ করে নারী পাঠকদের জন্য এই বইটি অগ্রণী সংযোজন হবে সন্দেহ নেই। সাহিত্যমূল্যের বিচারেও এই অনুবাদ-সংস্করণ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করা যায়। পারিবারিক বন্ধন, নারীর স্বাধীন চিন্তা আর মানবিক মূল্যবোধের এক অনন্য দলিল এটি।
| অনুবাদক | : | অধ্যাপিকা জোহরা বেগম |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849299318 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 262 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।