Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উইলিয়াম সি. চিতিকের 'আমি এবং রুমী' সুফিবাদের রহস্য পুরুষ শামস-ই-তাবরিজির লেখা ও উচ্চারিত কথার সংকলন, যা 'মাকালাত' বা 'সংলাপ' নামে খ্যাত। শামসের জীবনের লক্ষ্য ছিল সকল নিয়ম-রীতির উর্ধ্বে উঠে আত্মোপলব্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়া। জালালুদ্দীন রুমীর সাথে সাক্ষাতের পর তাদের মধ্যে গড়ে ওঠা গভীর আত্মিক সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও তা ছিল রুমীর জীবন বদলে দেওয়ার সূচক। সুফিবাদ গবেষকরা স্বীকার করেন, শামসের আবির্ভাব না হলে রুমীর কাব্য প্রতিভার বিকাশ ঘটত না।
ষাট বছর বয়সে শামস যখন কোনিয়ায় আসেন, তখন রুমীর বয়স সাইত্রিশ। রুমীর জন্য তা ছিল প্রথম দর্শনেই প্রেম। তাদের নিবিড় সম্পর্ক রুমীর ভক্তদের মধ্যে ঈর্ষার সৃষ্টি করে এবং শামস কোনিয়া ছেড়ে চলে যান। রুমী পুরোপুরি বিধ্বস্ত হয়ে যান, কিন্তু তার মধ্যে ঘটে এক বিরাট রূপান্তর, যা তাকে ফারসি ভাষার সেরা কবিতে পরিণত করে। শামস ও রুমী উভয়ের মতে জ্ঞান অর্জনের একমাত্র উদ্দেশ্য আল্লাহর পথ অনুসন্ধান করা। এই গ্রন্থ পাঠকদের আত্মোন্নয়নের খোরাক দেবে বলে বিশ্বাস করা যায়।
| অনুবাদক | : | আনোয়ার হোসেইন মঞ্জু |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849504429 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |