নাগিব মাহফুজের 'কায়রো ট্রিলজি'র দ্বিতীয় খণ্ডে একটি পরিবারের জীবন ও দেশের রাজনীতির অবিচ্ছেদ্য সম্পর্ক ফুটে উঠেছে। কামাল যখন আয়িদার প্রেমে পড়ে, তখন তার কাছে আয়িদার সামাজিক শ্রেণি মুখ্য ছিল না, বরং সংস্কৃতি, ইউরোপীয় বোধ ও ধর্মনিরপেক্ষ চেতনাই ছিল প্রধান আকর্ষণ। আয়িদা প্রচলিত ঐতিহ্যের বাইরে নিজের ভবিষ্যৎ স্থির করতে সম্পূর্ণ স্বাধীন ছিল, আর কামালের মধ্যে ছিল মিশরের সার্বিক বিকাশের স্বপ্ন। কিন্তু এই প্রেম ব্যর্থতায় পর্যবসিত হয়।
ট্রিলজির প্রতিটি খণ্ডের সমাপ্তি ঘটে একটি মৃত্যু ও একটি জন্ম দিয়ে। শেষ খণ্ড 'সুগার স্ট্রিট' শেষ হয় আমিনার মৃত্যু এবং তার দুই নাতি আহমদ ও আবদ আল-মুনিমের গ্রেফতারের মধ্য দিয়ে। একজন কমিউনিস্ট, অপরজন মুসলিম ব্রাদার, এই দুই বিপরীতমুখী আদর্শের ধারক একই বাড়ি থেকে উঠে এসে শেষ পর্যন্ত কারাগারের একই প্রকোষ্ঠে বন্দি হয়। শেষ খণ্ডে ইসলামপন্থী পুত্রের জন্ম বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যা আরব জগতের বর্তমান বাস্তবতার সাথে এখনও সামঞ্জস্যপূর্ণ।
| অনুবাদক | : | আনোয়ার হোসেইন মঞ্জু |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 2nd Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849232674 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |