সিনেমার সাংস্কৃতিক রাজনীতি
by আ-আল মামুন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিনেমা নিয়ে বই, অথচ এ বই সিনেমাবিদ্যার নয়। 'সিনেমার সাংস্কৃতিক রাজনীতি'-তে সিনেমাকে একটা 'ফিল্ড' ধরে দেশ, সমাজ, রাষ্ট্র এবং আমাদের যাপিত সময়কে বোঝার একটা প্রচেষ্টা করা হয়েছে। সাংস্কৃতিক অধ্যয়নের রাজনৈতিক সক্রিয়তা এ বইয়ের ভাষা তৈরি করে দিয়েছে। বাংলা সিনেমায় হাজির হওয়া কিছু সামাজিক প্রতর্কে লেখক লিপ্ত হয়েছেন, অধ্যায়গুলো সেভাবেই বিন্যস্ত।
সময়টাও নির্দিষ্ট, একবিংশ শতকের প্রথম ও দ্বিতীয় দশক। সিনেমার রেপ্রিজেন্টেশন আমলে নিয়ে লেখক সাংস্কৃতিক রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং পাঠ করেছেন কতিপয় প্রবণতা। আর এ সফর শেষ করেছেন একটা প্রস্তাবনা হাজির করে। সে প্রস্তাবনা অনেকেই হয়তো মানবেন না, তবে সেগুলো নিয়ে না ভেবেও পারবেন না। আ-আল মামুনের এই বই সিনেমা ও সমাজের জটিল সম্পর্ক নিয়ে চিন্তাশীল পাঠকের জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849745686 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 280 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |