প্রগতির পথে বিক্ষিপ্ত ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ধীরাজ কুমার নাথের 'প্রগতির পথে বিক্ষিপ্ত ভাবনা' বইটিতে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে লেখকের নানা চিন্তার সমাহার ঘটেছে। কীভাবে এদেশ বিশ্বসভায় একটি সম্মানিত আসন দখল করতে পারবে, সেই স্বপ্নই লেখক দেখেছেন। মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাদের কাছে তিনি এই বিশ্বাসের কথাই বারবার বলেছেন, আর সেই বিশ্বাস নিয়েই অনেকে অস্ত্র হাতে শহীদ হয়েছেন।
বর্তমান প্রেক্ষাপটে সুশাসনের ঘাটতি আর পরিকল্পিত দুর্বৃত্তায়ন যখন প্রকট, তখন লেখকের কিছু বলার প্রয়োজন থেকেই এই গ্রন্থের জন্ম। জনপ্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা, রাজনীতি ও মানবাধিকার, অর্থনীতি ও বাণিজ্য, মুক্তচিন্তা ও ধর্ম- এসব বিষয়ে লেখকের প্রবন্ধগুলো এখানে সংকলিত হয়েছে। তথ্যবহুল ও যুক্তিনির্ভর এসব লেখা পাঠককে দেশের কথা, জনগণের অধিকার, সুস্থ রাজনীতি ও শুদ্ধাচার নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ থেকে লেখা এই প্রবন্ধগুলো দেশপ্রেমী পাঠকের জন্য মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st, 2015 |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |