গ্রাবিয়েল গার্সিয়া মার্কেজ মারিও বার্গাস ইয়োসা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিংশ শতকের দ্বিতীয়ার্ধে লাতিন আমেরিকার সাহিত্যের জাগরণ ঘটেছিল যাঁদের হাত ধরে, সেই বিশিষ্ট নামগুলোর মধ্যে অন্যতম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও মারিও বার্গাস ইয়োসা। পাবলো নেরুদা, হোর্হে লুই বোর্হেস, আলেয়ো কার্পেন্তিয়ার ও কার্লোস ফুয়েন্তেসের পাশাপাশি এই দুই কথাসাহিত্যিক নিজস্ব ভাবনা ও শৈলীতে গোটা সাহিত্যবিশ্বকে প্রভাবিত করেছেন। মার্কেজের নোবেল প্রাপ্তি তাঁকে প্রতিষ্ঠিত করেনি, বরং তাঁকে পুরস্কৃত করতে পেরে সুইডিশ অ্যাকাডেমিই সম্মানিত হয়েছে।
১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়োসা। প্রাথমিকভাবে তাঁর বিজয় প্রায় নিশ্চিত মনে হলেও সন্ত্রাসী আক্রমণ ও কারচুপির কারণে প্রতিদ্বন্দ্বী ফুজিমোরির কাছে পরাজিত হন। সক্রিয় রাজনীতি তাঁকে সৃজনশীলতা থেকে সরিয়ে না দিলেও সময় নষ্ট করেছে। তিরিশের বেশি গ্রন্থের এই লেখক স্বৈরাচারের বিরুদ্ধে লিখেছেন, সংগ্রামী মানুষের কথা বলেছেন, পরাজিত মানুষের নতুন উদ্যমে বেঁচে থাকার কাহিনি বুনেছেন। মার্কেজ ও ইয়োসাকে জানতে এই বইটি পাঠকের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100229 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |