Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লাতিন আমেরিকার কবিতার যে সুদীর্ঘ, প্রাণবন্ত ও শক্তিশালী ধারা রয়েছে, তা আমাদের অনেকের কাছেই অজানা। নেরুদা, গিয়েন, পাস কিংবা বায়েহোর বাইরেও অসংখ্য মেধাবী ও তাৎপর্যপূর্ণ কবির নিরন্তর সাধনায় লাতিন আমেরিকার সাহিত্যে কবিতার এক গৌরবময় অবস্থান তৈরি হয়েছে। সেই বৈচিত্র্যময় কাব্যজগতের একটি পরিচিতি পাওয়া যাবে ‘নৈঃশব্দ্যের নামগান’ সংকলনটিতে।
কিউবার বিপ্লবী কবি হোসে মার্তি থেকে শুরু করে উরুগুয়ের কবি রাফায়েল কুর্তোয়াসি বাইয়ত পর্যন্ত একশ বছরের কালপরিক্রমায় এই সংকলনে স্থান পেয়েছেন মহাদেশের উল্লেখযোগ্য অধিকাংশ কবিই। রুবেন দারিয়োর আধুনিকতার প্রথম উদ্ভাস, গাব্রিয়েলা মিস্ত্রালের লিরিক-লালিত্য, নিকানোর পারারার প্রতিকবিতার প্রতিরোধ—সবকিছুর সন্ধান মিলবে এখানে। দক্ষ ও দায়বদ্ধ অনুবাদক আলম খোরশেদের নিজস্ব কাব্য-সংবেদনা, গভীর পঠন-পাঠন ও দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতার সঙ্গে হিস্পানি ভাষাজ্ঞানের সমন্বয়ে লাতিন আমেরিকার কবিতা তার সত্যরূপে ধরা দিয়েছে এই সমৃদ্ধ সংকলনে। অনুবাদ-সাহিত্যের এক মূল্যবান সংযোজন হিসেবে এটি বিশ্বসাহিত্যের অনুরাগী পাঠকদের কাছে কৃতী অনুবাদক আলম খোরশেদের প্রতি কৃতজ্ঞতার দাবি রাখে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100724 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |