ওরহান পামুক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছেন, ওরহান পামুক তার নিন্দা করায় তাকেও ধর্মদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুরস্কের বামপন্থিরা মনে করেন পামুক নিজেকে পশ্চিমের কাছে বিকিয়ে দিয়েছেন, আর আর্মেনীয় গণহত্যায় তুরস্কের দায় ও কুর্দি নির্যাতন নিয়ে মুখ খোলায় সরকার ও সামরিক শক্তি তার ওপর ভয়ঙ্কর ক্ষিপ্ত। তিনি মনে করেন অসহিষ্ণুতা ও অবিচারের রাজত্ব রাজনৈতিক ইসলামের উত্থানের পথ সহজ করে দিয়েছে। তার পরিবারসহ তুরস্কের এলিট গোষ্ঠী কামাল আতাতুর্কের বিপ্লব ও পাশ্চাত্যানুসারী আধুনিকায়ন সমর্থন করেন। ২০০৬ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী পামুক লেখালেখিতে আছেন, রাজনীতিতে নেই, কিন্তু বলা যথেষ্ট নয় যে রাজনীতি তার বিষয়ও নয়। অটোম্যান সাম্রাজ্যের পতন, আর্মেনিয়ান গণহত্যা, কামাল আতাতুর্কের সংস্কার ও পশ্চিমায়ন, সামরিক শাসন, কুর্দি নির্যাতন, ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তি আর হালের শাসক এরদোয়ান-সহ বেশ কয়েকটি রাজনৈতিক বিষয়ে তিনি উদ্ধৃত হচ্ছেন, গাল খাচ্ছেন, হুমকি পাচ্ছেন, মামলায় আসামি হচ্ছেন আবার প্রশংসিতও হচ্ছেন। আন্দালিব রাশদীর 'ওরহান পামুক' বইয়ে ফিকশন ও নন-ফিকশনের এই লেখককে পাওয়া যাবে, আর জানা যাবে এই কালের একজন সেরা লেখক কীভাবে নিজেকে গড়ে তুলেছেন। প্রবন্ধই হোক বা অনুবাদ, গদ্যের ভাষা কিন্তু আন্দালিব রাশদীর নিজস্ব, যা তাঁর ফিকশনের মতোই পাঠককে টেনে রাখে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012007440 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 231 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |