পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব: ধ্রুপদী ও আধুনিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব: ধ্রুপদী ও আধুনিক' বইটি হাবিব আর রহমানের গবেষণার ফসল। ১৯৫৪ সালে যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর গ্রামে তাঁর জন্ম। খুলনার দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি গবেষণা করেন তিনি।
ব্রজলাল কলেজে প্রায় পনেরো বছর পড়ানোর পর ১৯৯৬ সালের আগস্টে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে সেখানে বাংলা বিভাগে প্রফেসর পদে কর্মরত। আধুনিক বাংলার সামাজিক ইতিহাস ও চিন্তাশীল বাঙালি মুসলমান লেখক-বুদ্ধিজীবীদের জীবন ও কর্মকাণ্ডের তন্নিষ্ঠ গবেষক তিনি।
হাবিব আর রহমান লেখেন কম, কিন্তু প্রতিটি লেখায় শ্রমশীলতা ও সযত্ন পরিচর্যা স্বয়ংপ্রকাশ। দুই বাংলার প্রাজ্ঞজনদের কাছে সমাদৃত এই গবেষকের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মোতাহের হোসেন চৌধুরীর জীবন-ভাবনা, মোহম্মদ বরকতুল্লাহর জীবন ও সাহিত্যসাধনা, মোহাম্মদ ওয়াজেদ আলীর চিন্তাধারা এবং বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীলতা ও রক্ষণশীলতার দ্বন্দ্ব, যা বাংলাদেশ ইতিহাস পরিষদ পুরস্কারে ভূষিত।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 5th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |