সোমেন চন্দ রচনাবলি
by বিশ্বজিৎ ঘোষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বজিৎ ঘোষের সংকলিত 'সোমেন চন্দ রচনাবলি' বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী প্রতিভার সমগ্র রচনা নিয়ে। সোমেন চন্দ বেঁচেছিলেন মাত্র একুশ বছর, কিন্তু এই অল্প সময়েই প্রগতিশীল রাজনীতি ও গণমানুষের সাহিত্যের ধারায় তিনি রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর। সংকলনে আছে তার ছাব্বিশটি গল্প, একটি উপন্যাস, দুটি নাটক, তিনটি কবিতা, সাতটি পত্র এবং দুটি গল্পের অনুবাদ।
বাংলা সাহিত্যে মার্কসবাদী চেতনার শিল্প-রূপায়ণের ধারায় সোমেন চন্দ অন্যতম পথিকৃৎ। অল্প বয়সের রচনা হলেও সংকলিত লেখাগুলোতে উপলব্ধি করা যায় তার পরিণত মনের পরিচয় ও স্বকীয় প্রতিভার উত্তাপ। সূচিসংকেত, রাত্রিশেষ, স্বপ্ন, একটি রাত, সংকেত, দাঙ্গা, ইঁদুর, বনস্পতি, মরূদ্যানসহ অসংখ্য গল্প স্থান পেয়েছে এতে।
তার জীবন ও সাহিত্যকর্ম বর্তমান যুবসমাজকে দেখাতে পারে পথের দিশা। সংকলনের শেষে রয়েছে সোমেন চন্দের প্রাসঙ্গিক তথ্য ও পরিশিষ্ট।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ৩য় মুদ্রণ, ২০১৭ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।