বাঙালি ও বাংলাদেশের মন
by গৌতম রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গৌতম রায়ের 'বাঙালি ও বাংলাদেশের মন' বাঙালির আত্মপ্রত্যয়ের ইতিহাস নিয়ে নির্মোহ বিশ্লেষণের গ্রন্থ। বঙ্গবন্ধু যে বিজয়-বৈজয়ন্তী উড়িয়েছিলেন, তা হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি জাতির অর্জন। সেই অর্জনের ধারাবাহিকতা চর্চার মধ্য দিয়েই ঐতিহ্যের মূল থেকে শতফুল ফোটানোর অঙ্গীকার উচ্চারিত হয় কাল থেকে কালোত্তরের পথে। সেই উচ্চারণের পথ ধরেই এই গ্রন্থের বিন্যাস।
যুগ থেকে যুগান্তরের পথে বাঙালির যাত্রাপথ গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোতে ফুটে উঠেছে। বাংলাভাষী মানুষের যাপনচিত্রের নানা ওঠা-নামা ধ্বনিত হয়েছে বিষয় থেকে ব্যক্তির অবদানের নিরিখে। বহু ত্যাগ, সংগ্রাম, প্রেম ও প্রতিবাদের মধ্য দিয়ে বাঙালির এই অর্জন, 'বিশ্বমানব হবি যদি, শাশ্বত বাঙালি হ' এই আপ্তবাক্যের ভেতর দিয়ে প্রকাশিত। প্রাবন্ধিক বাংলা-বাঙালি ও বাংলাদেশের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক পর্বগুলোকে নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849827894 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |