চীনা সাহিত্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চীনা সাহিত্য' গ্রন্থে চীনা সাহিত্যের বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়েছে। গান-বাজনা, মাছ ধরা, শিকার, নদীর তীরে আড্ডা, এসবই চীনা সাহিত্যের প্রিয় উপজীব্য। প্রেমের কাহিনিতে রসের প্রাচুর্য থাকলেও বিবাহঘটিত ট্র্যাজেডি, প্রণয়বিষাদ আর আত্মহত্যার চিত্রও চীনা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
প্রকৃতির সৌন্দর্য, বাঁশবন, পাহাড়-পর্বত, নদীনালার বর্ণনায় চীনা পারিবারিক জীবনের ছবি ফুটে ওঠে। রাজবংশের ইতিহাস, সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র, সামাজিক প্রথা ও সংস্কারের সংগ্রামও এই সাহিত্যে প্রতিফলিত। প্রকৃতি, প্রেম আর ইতিহাসের এমন মিশেল বাংলা পাঠকের জন্য নতুন অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848218860 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |