মৃত্তিকা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লালচে বাদামী শালের প্রান্ত দুলিয়ে, হাতে উইলোর বাস্কেট ঝুলিয়ে মেয়েটি পথ ধরে এগিয়ে চলেছে। উদ্ধত যৌবনের প্রাণবন্ত প্রতিমূর্তি যেন সে। পশ্চিম ওহাইও অঞ্চলের ঘোর বনবাদাড়ে বাস করতে হলে এমনি সমর্থ সুঠাম দেহের প্রয়োজন। গভীর বনানীর বুক চিরে এই নিরিবিলি পথ চলে গেছে টালদের বন-উন্নয়ন দস্তুর পর্যন্ত, অথচ সারা পথে গাছের একটি শাখাও কাটা নেই। পেছনে এই সরু পথ চলে গেছে কোভেনহোভেনদের এলাকা পর্যন্ত।
বিগ জনের মাল-টানা গাড়িটা এঁকেবেঁকে চলার জন্য পথটি ঠিক ততটুকুই চওড়া। দুপাশে ঘন গাছগাছালি ঢাকা এই বনপথটি ইন্ডিয়ানরা তৈরি করেছিল, কিংবা তারও আগে সাওয়ানীদের মতে, বুনো মোষদের চলাচলের ফলেই তৈরি হয়ে গিয়েছিল। কনর্যাড রিকটারের 'মৃত্তিকা' উপন্যাসের এই শুরুর দৃশ্য পাঠককে আমেরিকার আদিম বনভূমির জগতে নিয়ে যায়।
| অনুবাদক | : | অধ্যাপিকা আয়েশা নোমান |
| প্রকাশনী | : | চারুলিপি প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849586883 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |