গল্পসমগ্র ১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গল্পসমগ্র ১' শিবরাম চক্রবর্তীর ছোটগল্পের এক সুবৃহৎ সংকলন। এক সময় তাঁর লেখা থাকলে পত্রিকার অন্য সব রচনা সরিয়ে রেখে পাঠকরা আগে পড়তেন তাঁর কলমের রস। সেই রস কিন্তু ঘটনার হাস্যকরতায় নয়, বরং তাঁর কথনভঙ্গি আর ভাষার কারুকাজে। মেমসাহেবকে এক চ্যাংড়া ছোকরার চড় মারার মতো ঘটনাতেও আমরা হাসি, কারণ তাঁর ভাষার গাঁথুনিই হাস্যরসের উৎস।
বাংলা ভাষায় পাং সৃষ্টির অবিসংবাদিত সম্রাট শিবরাম চক্রবর্তী। তাঁর লেখা গল্প নিজে পড়তেই হয়, অন্যের মুখে শুনলে সেই রস আর পাওয়া যায় না। বাংলা সাহিত্যে তাঁর কোনো পূর্বসূরি নেই, উত্তরসূরিও নেই, তাঁর উপমা তিনি নিজেই।
এই সংকলনে কিশোরবয়সীদের উপযোগী গল্পগুলো স্থান পেয়েছে, তবে তাঁর বয়স্কপাঠ্য রচনাও রয়েছে। বাংলাদেশে শিবরাম চক্রবর্তীর এত সুচারু ও বৃহৎ সংকলন এই প্রথম, যা বাংলা হাস্যরসের পাঠকদের জন্য এক অমূল্য সম্পদ।
| প্রকাশনী | : | চারুলিপি প্রকাশন |
| সংস্করণ | : | 3rd Print, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845982078 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 973 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |