দ্য আইজ অব ডার্কনেস
by ডিন কুন্টয
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডিন কুন্টয-এর 'দ্য আইজ অব ডার্কনেস' একটি রোমাঞ্চকর থ্রিলার উপন্যাস। বছর খানেক আগে মারা যাওয়া পুত্রের জীবিত থাকার সংকেত পাচ্ছে ক্রিস্টিনা ইভান্স। তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটছে, কারা তাকে হয়রানি করছে তা জানা যায় না। সুদর্শন আইনজীবী এলিয়ট স্ট্রাইকারের বাড়িতে হামলার ঘটনাও রহস্যজনক। সিয়েরার পর্বতের গভীর বনে সরকার গোপন গবেষণা চালাচ্ছে কি না, চীনা গবেষকরা নিজের অজান্তেই মানবসভ্যতার ধ্বংস ডেকে এনেছে কি না, এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে পালিয়ে বেড়াচ্ছে ক্রিস্টিনা ও এলিয়ট।
লি চ্যান নামে এক চীনা বিজ্ঞানী আমেরিকায় পালিয়ে এসে সঙ্গে নিয়ে আসে চীনের সবচেয়ে ভয়ংকর জৈবিক অস্ত্রের ফর্মুলা। এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে 'উহান-৪০০', কারণ এটি উহান শহরের বাইরের গোপন ল্যাবে তৈরি চারশতম মানবসৃষ্ট অণুজীব। সম্ভবত এই দশকের সবচেয়ে ভয়াবহ অস্ত্র এটি।
ক্রিস্টিনা ও এলিয়ট কি এই রহস্যের শেষ উন্মোচন করতে পারবে, নাকি অজ্ঞাত গুপ্তঘাতকের গুলিতেই শেষ হবে তাদের অভিযান? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠককে টেনে নিয়ে যায় কুন্টযের এই উত্তেজনাপূর্ণ উপন্যাস।
| অনুবাদক | : | খন্দকার হিমেল হাসান |
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |