ছোট গল্পে বড়ো শিক্ষা

by রাজিব আহমেদ

কপি বেছে নিন
168৳225৳Save 57৳ (25%)
Qty
Wishlist
Share

বই পড়া, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ আর অন্তর্জালে বিচরণের সুবাদে লেখক রাজিব আহমেদ অনেক বাস্তব ঘটনা ও শিক্ষণীয় গল্পের সন্ধান পেয়েছেন। ভালো কথা ও শিক্ষণীয় কাজ যত ছড়াবে, দেশ ও দশের জন্য তত মঙ্গলজনক—এই বিশ্বাস থেকে তিনি এমন কিছু গল্প ও ঘটনা নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছিলেন, যার কয়েকটি তাঁর নিজের লেখা, বাকিগুলো সংগৃহীত। বিগত তিন বছরের পরম যত্নে সংরক্ষিত সেই লেখাগুলোই এখন মলাটবন্দি হয়েছে 'ছোট গল্পে বড়ো শিক্ষা' বইটিতে।

কিছু গল্প পাঠক আগেও অন্যত্র পড়ে থাকতে পারেন, কিন্তু প্রতিবার পড়লেই সেগুলো নতুন আঙ্গিকে হৃদয় ছুঁয়ে যাবে। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অনেকগুলো বাস্তব ঘটনা এখানে সংকলিত হয়েছে। যেকোনো বয়সের পাঠকই বইটি পড়ে চমকিত হবেন। একদিকে পড়ার আনন্দ, অন্যদিকে শেখার মজা—কোনোটারই কমতি থাকবে না। পাঠকের ভাবনার জগতে সামান্য ঝাঁকুনি দিতে পারলেই লেখকের পরিশ্রম সার্থক।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:২য় প্রকাশ, ২০২২
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all