দ্য গ্রেট গ্যাটস্‌বি

সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ

by এফ. স্কট. ফিটজিরাল্ড

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

119৳140৳Save 21৳ (15%)
Qty
Wishlist
Share

এফ. স্কট. ফিটজিরাল্ডের বিখ্যাত উপন্যাস 'দ্য গ্রেট গ্যাটস্‌বি'র কেন্দ্রে রয়েছে তরুণ ব্যবসায়ী নিক কারাওয়ে। উত্তর আমেরিকার ওয়েস্ট এগে এসে বাসা বাঁধে সে, আর সেখানেই তার প্রতিবেশী রহস্যাবৃত ধনকুবের জে গ্যাটস্কির সাথে পরিচয় ঘটে। গ্যাটস্কির প্রাসাদে প্রতি সপ্তাহেই জমে ওঠে জমকালো পার্টি, যেখানে আসা নানা অতিথিদের সাথে মিশতে গিয়ে নিকের জীবন বদলে যায়। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে মানুষের চরিত্রের সেই সব দিক, যা আলোর বাইরে থেকে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পরের আমেরিকার উচ্চবিত্ত সমাজের এক নিখুঁত আয়না হয়ে আছে এই কাহিনি।

গল্পটি শুধু বিলাসিতা আর পার্টির গল্প নয়, লুকিয়ে থাকা ভালোবাসা, স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েনের এক গভীর চিত্রও বটে। ফিটজিরাল্ডের লেখনী পাঠককে তখনকার আমেরিকার সমাজে টেনে নিয়ে যায়। যারা মনস্তাত্ত্বিক গভীরতা আর সামাজিক সমালোচনায় ভরা ক্লাসিক উপন্যাস পছন্দ করেন, তাদের জন্য এটি একটি অপরিহার্য সংযোজন।

অনুবাদক:জান্নাতুল নাঈম পিয়াল
প্রকাশনী:পাঞ্জেরী পাবলিকেশন্স
সংস্করণ:1st Published, 2024
কভার:paperback
ভাষা:bangla
ISBN:9789849821250
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all