দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অস্কার ওয়াইল্ডের 'দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে' এক ধনী, সুদর্শন যুবকের গল্প। তার প্রতিকৃতি এঁকে খ্যাতি পেতে চায় বন্ধু বাসিল। ছবি আঁকা শেষ হলে ডোরিয়ানের জীবন বদলে যেতে শুরু করে। বন্ধু হেনরি উটনের প্ররোচনায় সে প্রার্থনা করে, তার বদলে যেন ছবিটিই বুড়িয়ে যায়। সেই প্রার্থনা সত্যি হলে ডোরিয়ান জড়িয়ে পড়ে নানা অপরাধে, আর তার ছবিতে ফুটে উঠতে থাকে সেই সব পাপের চিহ্ন।
এই ক্লাসিক উপন্যাসে সৌন্দর্য, নৈতিকতা আর আত্মার পতনের গভীর প্রশ্ন উঠে এসেছে। ডোরিয়ান কি পারবে সব অপরাধের চিহ্ন মুছে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে? ওয়াইল্ডের তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর অসাধারণ গদ্যের জন্য এই বইটি বিশ্বসাহিত্যের অমর সম্পদ। যারা মনস্তাত্ত্বিক ও দার্শনিক উপন্যাস ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য।
| অনুবাদক | : | মানিক চন্দ্র দাস |
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846340235 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |