দ্য সিক্সথ এক্সটিঙ্কশন
by জেমস রলিন্স
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জেমস রলিন্সের 'দ্য সিক্সথ এক্সটিঙ্কশন' উপন্যাসের শুরুটা এক হিমশীতল ফোনকল দিয়ে—দূরের এক মিলিটারি রিসার্চ স্টেশন থেকে: 'আমাদের সবাইকে মেরে ফেলুন!' সামরিক বাহিনী ছুটে গিয়ে আবিষ্কার করে স্টেশনের সবাই মৃত; কেবল বিজ্ঞানীরাই নয়, নিশ্চিহ্ন হয়ে গেছে পঞ্চাশ বর্গমাইলের প্রতিটি জীবিত প্রাণ—প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ, এমনকি ব্যাকটেরিয়াও! সম্পূর্ণ নিষ্ফলা জমিনে ছড়িয়ে পড়ছে রোগ। অনিবার্যকে থামাতে কমান্ডার গ্রে পিয়ার্স ও সিগমাকে খুলতে হবে এমন এক হুমকির জট, যার শেকড় রয়েছে সুদূর অতীতে; যখন অ্যান্টার্কটিকায় ছিল সবুজের রাজত্ব। আলেকজান্দ্রিয়ার হারিয়ে যাওয়া লাইব্রেরি থেকে উদ্ধার করা প্রাচীন মানচিত্রের সূত্র ধরে আবিষ্কার করে তারা প্রাচীন মহাদেশের সত্য, মৃত্যুর নতুন রূপ যা চাপা পড়েছিল বরফের শত শত মাইল নিচে। হিমায়িত অতীত থেকে আজকের অন্ধকার জঙ্গল—প্রতিটি ক্ষেত্রেই সিগমাকে মোকাবিলা করতে হচ্ছে মানবজাতির আসন্ন বিলুপ্তি রোধের চ্যালেঞ্জ। কিন্তু...ইতোমধ্যেই কি খুব বেশি দেরি হয়ে গেছে? রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারটি শেষ পর্যন্ত পাঠককে আঁটকে রাখবে।
| অনুবাদক | : | মোঃ আফরানুল ইসলাম সিয়াম,মোঃ সাব্বির হোসেন |
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849748601 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 411 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |