আগাথা ক্রিস্টি সমগ্র ১১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আগাথা ক্রিস্টি সমগ্র ১১' বইটিতে রহস্য সাহিত্যের সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির তিনটি ক্লাসিক রহস্যকাহিনি সংকলিত হয়েছে। 'দ্য সিটাফোর্ড মিস্ট্রি'-তে ডার্টমুরের প্রত্যন্ত গ্রামে ছয়জন মানুষ আত্মা হাজির করার খেলায় বসেছে; আত্মা এসে ঘোষণা করে: 'ক্যাপ্টেন ট্রেভেলিয়ান...মারা গেছে...খুন।' কালোজাদু নাকি নির্মম রসিকতা—তা জানতে বন্ধু মেজর বার্নাবি বরফে ঢাকা ছয় মাইল পথ পায়ে হেঁটে ক্যাপ্টেনের বাড়িতে গিয়ে দেখেন আত্মার ঘোষণা সত্যি! 'মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস'-এ তুষারপাতে আটকে পড়া ট্রেনে খুন হন এক যাত্রী; ট্রেনে উপস্থিত দুঁদে গোয়েন্দা এরকুল পোয়ারোকে নিতে হয় রহস্য সমাধানের দায়িত্ব। বগিভরতি সন্দেহভাজন, মর্মান্তিক এক অতীত—এত মানুষের মাঝে খুনি কে? 'পার্কার পাইন ইনভেস্টিগেটস'-এ রয়েছে বারোটি ছোটগল্প, যেখানে পার্কার পাইন বিভিন্ন রহস্যময় মামলার সমাধান করে। রহস্য, সাসপেন্স আর চমকপ্রদ সমাপ্তির অপূর্ব সমন্বয়ে রচিত এই সংকলনটি ক্রিস্টির ভক্তদের জন্য অপরিহার্য।
| অনুবাদক | : | মারুফ হোসেন |
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843551627 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 512 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |