Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিএস লুইসের 'দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ' নার্নিয়া সিরিজের প্রথম কিস্তি, যা পাঠককে নিয়ে যায় জাদু আর রহস্যে ভরা এক দুঃসাহসিক যাত্রায়। স্যাঁতসেঁতে গ্রীষ্মের ছুটির এক সকালে পলি আর ডিগোরির বন্ধুত্বের সূচনা, আর সেই সূচনাই তাদের টেনে নেয় ডিগোরির মামা এন্ড্রু কেটারলির ঘরে। জাদুর আংটি পরতে গিয়ে পলি অদৃশ্য হয়ে যায়, আর তাকে খুঁজতে গিয়ে ডিগোরিও পৌঁছে যায় দুই জগতের মাঝের এক অরণ্যে।
সেখানে চার্ন নামের মৃতপ্রায় নগরীর ধ্বংসস্তূপে তাদের দেখা হয় জাদুকরী জাডিসের সাথে। ক্ষমতার নেশায় পাগল এই জাদুকরী তাদের পিছু নেয়, আর নিয়তি তাদের টেনে আনে বিংশ শতাব্দীর লন্ডনে। ভয়ংকর এই জাদুকরীকে ঠেকাতে পলি আর ডিগোরিকে খুঁজতে হবে কোনো উপায়। আর সেই শূন্যতার মাঝেই ভেসে আসে আশ্চর্য এক গানের সুর, প্রকাণ্ড এক সিংহের আহ্বান, যে জাগিয়ে তুলছে নার্নিয়ার জগৎ।
| অনুবাদক | : | ঝিলম বিশ্বাস |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |