মি. মার্সেডিজ
by স্টিফেন কিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
২০০৯ সালের এক ভোরে, মিডওয়েস্টের সিটি সেন্টারে চাকরির আশায় শত শত মানুষ জমায়েত হয়েছিল একটি জব ফেয়ারে। সেই সম্ভাবনার জায়গাতেই ঘটে যায় এক নির্মম গণহত্যা—ধূসর এক মার্সেডিজ নৃশংসভাবে কেড়ে নেয় আটজনের প্রাণ, আরও অনেককে করে আজীবনের জন্য পঙ্গু। কিন্তু খুনি কি এতেই ক্ষান্ত হবে? বছরখানেক পর, প্রাক্তন গোয়েন্দা বিল হজেসের কাছে আসে এক বেনামি চিঠি, যার লেখক সেই মার্সেডিজ খুনি। জীবনের লক্ষ্য হারিয়ে মৃত্যুকে বেছে নিতে চাওয়া হজেসকে এই চিঠি যেন আবার বাঁচার কারণ খুঁজে দেয়।
মি. মার্সেডিজ কি সত্যিই অবসর নিয়েছে, নাকি সবার অলক্ষে আরেক বিভীষিকার মঞ্চ সাজাচ্ছে? পরিণতির পরোয়া না করে হজেস জড়িয়ে পড়ে এক বিপজ্জনক খেলায়। সে যত হন্যে হয়ে খুনির পেছনে ছোটে, ততই মরিয়া হয়ে আসে পালটা আঘাত। আর আমরা সবাই জানি, এই পৃথিবীতে একজন মরিয়া মানুষের চেয়ে মারাত্মক আর কিছুই হয় না। স্টিফেন কিংয়ের এই থ্রিলারে উত্তেজনার প্রতিটি মুহূর্ত পাঠককে শ্বাসরুদ্ধ করে রাখবে।
| অনুবাদক | : | এম এস আই সোহান,আমিনা মীম |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 2nd Print, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।