Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভিনীত বাজপেয়ীর 'হরপ্পা - কার্স অব দ্য ব্লাড রিভার' ইতিহাস, কিংবদন্তি, অতিপ্রাকৃত আর ষড়যন্ত্রের এক মিশেলে রচিত থ্রিলার। ৩,৭০০ বছরকে এক সূতোয় গেঁথে দিয়েছে এই উপন্যাস। ২০১৭, দিল্লি। মূমূর্ষ পিতৃপুরুষ ডেকে পাঠালেন বিদ্যুৎকে। দেবরক্ষা মঠের সেই বৃদ্ধ ব্রাহ্মণ গোত্রপতি বহন করে চলেছেন এক গোপন রহস্য। তাদের বংশের রক্তে বহন করে চলেছে এক প্রাচীন অভিশাপ, যা মানবসভ্যতাকে নিয়ে যাবে সহিংস বিলুপ্তির পথে। খ্রিষ্টপূর্ব ১৭০০ সাল, হরপ্পা। প্রমত্তা সরস্বতী নদীতীরে অবস্থিত এক সমৃদ্ধশালী শহর। বিশ্বাসঘাতকতার অন্ধকার, তান্ত্রিক যাদুবিদ্যা আর রক্তপাত উন্মোচিত করে দেয় তার ধ্বংসের পথ।
২০১৭, প্যারিস। কেঁপে উঠল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ধর্মীয় প্রতিষ্ঠানটি। ইউরোপের ভয়ংকর ক্রাইম লর্ডের সাথে প্যারিসে দেখা হলো রহস্যময় এক মানুষের। নৃশংস এক গুপ্তঘাতক চড়েছে ট্রেনে, চরম ভয়ংকর কিছু ঘটার অপেক্ষা করছে রোম শহরে। বানারস, হরপ্পা আর রোমের মাঝে যোগসূত্রটা কোথায়? কি সেই প্রাচীন অভিশাপ? সহিংসতা আর শঠতা, দেবতা আর দানব, ভালবাসা আর উচ্চাকাঙ্ক্ষার এই আখ্যান পাঠককে নিয়ে যাবে ইতিহাসের গভীরে।
| অনুবাদক | : | আনোয়ার হোসেন |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | ২য় মুদ্রাণ, বইমেলা ২০২৪ |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |