থ্রি ডেজ অব হ্যাপিনেস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুগারু মিয়াকির উপন্যাস 'থ্রি ডেজ অব হ্যাপিনেস' এক তরুণের জীবনবোধ ও আত্ম-আবিষ্কারের গল্প। ছোটবেলা থেকে কুসুনোকি বিশ্বাস করত তার ভবিষ্যৎ অপার সম্ভাবনাময়। কিন্তু বিশ বছর বয়সে এসে সে নিজেকে খুঁজে পায় এক মোটামুটি ছাত্র হিসেবে, যার নেই কোনো স্বপ্ন, নেই কোনো উচ্চাশা, এমনকি পকেটেও নেই ফুটো পয়সা। জীবন নিয়ে হতাশ এই তরুণ যখন জানতে পারে আয়ুষ্কাল বিক্রি করে টাকা পাওয়া যায়, তখন কোনো দ্বিধা ছাড়াই সে বাকি জীবন বেচে দেয় তিন মাসের বিনিময়ে। ঘটনাচক্রে তার পরিচয় হয় মিয়াগি নামের এক মেয়ের সাথে, যে তার নিস্তরঙ্গ জীবনে এনে দেয় এক টুকরো আশার আলো।
যে সুখ বিশ বছরে পায়নি, শেষ তিন মাসে কি কুসুনোকি তা খুঁজে পাবে? মিয়াগি কি তার হতাশাজর্জরিত জীবনে আলোর দিশা হয়ে উঠবে? সহজ-সরল গদ্যে লেখা এই উপন্যাস জীবনের প্রকৃত মূল্য নিয়ে পাঠককে ভাবতে বাধ্য করে। যারা অস্তিত্বের অর্থ খুঁজছেন, তাদের জন্য এটি এক অন্তর্দৃষ্টিপূর্ণ পাঠ।
| অনুবাদক | : | নজরুল ইসলাম (রাসেল) |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |