অপুর ১৯৭১
by শাহ আলম সাজু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহ আলম সাজুর কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস 'অপুর ১৯৭১' ফিরিয়ে নিয়ে যায় একাত্তরের রণাঙ্গনে। অপু, স্বপ্নীল, পারভেজ ও সাজ্জাদ, বড় চওনা হাইস্কুলের এই চার বন্ধু স্বপ্ন দেখে দেশের জন্য যুদ্ধ করার। সেলিম কমান্ডারকে তাঁদের ইচ্ছার কথা জানানোর পর তাঁরা পেয়ে যায় একটি দায়িত্ব, একজন রাজাকারকে ধরিয়ে দেওয়া। এক রাতেই সেই কাজ সফলভাবে সম্পন্ন করে চার বন্ধু, আর পায় প্রশংসা।
যুদ্ধে অংশ নিতে গিয়ে অপু শহীদ হয়। প্রিয় বন্ধুকে হারিয়ে বাকি তিনজন প্রতিশোধের পণ করে। এক অপারেশনে তাঁরা সত্যিই প্রতিশোধ নেয়। বিজয়ের দিনে অপুর কথা সবার মনে পড়ে। অপু রেখে যায় একটি ডায়েরি, যার পাতায় পাতায় লেখা 'অপুর ১৯৭১'। ডায়েরির প্রতিটি পাতা পড়লে চোখে পানি চলে আসে। কিশোর-কিশোরীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এই উপন্যাস।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |